NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

পরিচালনায় হাতেখড়ি ছেলে আরিয়ানের, গর্বিত শাহরুখ


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ১২:১৫ এএম

পরিচালনায় হাতেখড়ি ছেলে আরিয়ানের, গর্বিত শাহরুখ

বাবা শাহরুখ খান পর্দার বাদশা। ছেলেও একদিন পর্দায় রাজত্ব করবে তা অনুমেয় ছিল। তবে সবার ভাবনা ভুল প্রমাণ করে আরিয়ান খান বেছে নিলেন পর্দার পেছনের কাজকে। নেটফ্লিক্সে একটি সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করবেন শাহরুখপুত্র।

এবার অফিসিয়ালি ঘোষণা হলো সিরিজটির। আর এই ঘোষণার পর শাহরুখপুত্রের প্রশংসায় মেতেছে বলিউড তারকারা। ছেলের অভিষেকের ঘোষণা নিজেও শেয়ার করলেন বলিউড বাদশা। জানালেন, বাবা হিসেবে তিনি গর্বিত।

 

নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। এর প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। পরিচালনায় রয়েছেন আরিয়ান খান। নেটফ্লিক্সের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে সিরিজটির।

সেই ঘোষণা সামাজিক মাধ্যমে শেয়ার করে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান।

 

এক্স হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ‘ছেলে আরিয়ানের পরিচালনায় প্রথম একটা ওয়েব সিরিজ আসতে চলেছে। বাবা হিসেবে আমি গর্বিত। তাই আজ আমার কাছে একটা বিশেষ দিন। দর্শকদের সামনে একটি নতুন গল্পকে তুলে ধরা হবে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আরিয়ান খান তাঁদের নতুন সিরিজের যাত্রা শুরু করছে নেটফ্লিক্সের হাত ধরে।’

 

কিং খান আরও লিখেছেন,  ‘আরিয়ানের সিরিজ দেখা যাবে নেটফ্লিক্সে। তবে এখনও এর নাম ঠিক হয়নি। এইটুকু বলতে পারি, এতে প্রচুর টুইস্ট, প্রচুর ইমোশন থাকবে। তাছাড়া আরিয়ান এটা মনে করে, শো বিজনেসের থেকে বড় ব্যবসা কিছু হয় না। ফলে আজকের দিনটা অবশ্যই স্পেশাল।’

আরিয়ান খানের অভিষেক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারাও। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত, আলিয়া ভাট, অনন্যা পান্ডে, করণ জোহরের মতো প্রভাবশালী তারকা। সবাই অপেক্ষায় রয়েছেন শাহরুখপুত্রের প্রথম কাজ দেখার।

দীর্ঘদিন ধরেই আলোচনায় আরিয়ান খানের এই আসন্ন সিরিজটি। অবশেষে অফিসিয়াল ঘোষণা দেয়া হলো এর। ২০২৫ সালে মুক্তি পাবে নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ। তবে কাজের জগতে আরিয়ান নিজেকে ঢেলে দিয়েছেন আগেই। রয়েছে আরিয়ানের পোশাক ব্র্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’। একইসঙ্গে একটি সুপার লাক্সারি অ্যালকোহল ব্র্যান্ডেও ঢাকা ঢেলেছেন।