NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিচারকের আসনে মৌসুমী হামিদ ও অন্তু করিম


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ১১:০০ এএম

বিচারকের আসনে মৌসুমী হামিদ ও অন্তু করিম

শুরু হতে যাচ্ছে নারীদের সৌন্দর্যবিষয়ক রিয়্যালিটি শো ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’। এই প্রতিযোগিতায় সব নারীদের সঙ্গে অংশ নিতে পারবেন বিবাহিত ও হিজাবী নারীরাও। রোববার (১৭ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। উন্মোচন করা হয় অনুষ্ঠানটির লোগোও।

 

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’র প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের পাশাপাশি বাংলাদেশ থেকে থাকছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, মডেল অন্তু করিম, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, মডেল বুলবুল টুম্পা, ফ্যাশন ডিজাইনার আফজার পর্সিয়া, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে এই আয়োজনের প্রধান নির্বাহী মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রতিযোগিতাটির মাধ্যমে নারীর সৌন্দর্য, আত্মবিশ্বাস ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হবে, যা দেশের নারীদের স্বপ্নের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।’

আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার বলেন, ‘আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল মডেল। আমি বিশ্বাস করি সুন্দরী প্রতিযোগিতা নারীর আত্মোন্নয়ন ও ক্ষমতায়ণের মাধ্যমে জীবনের গভীর দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটায়।

আয়োজনের উদ্দেশ্য হলো নারীদের সামাজিক প্রতিবন্ধকতা থেকে বের করে আনা।’

 

জানা গেছে, ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’ বিজয়ী পাবেন নগদ অর্থসহ মূল্যবান উপহার। ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একমাস উন্মুক্ত থাকবে নিবন্ধন প্রক্রিয়া।