NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

আসিফের গানের মডেল হচ্ছেন ছাত্র আন্দোলনে আলোচনায় আসা সিঁথি


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৫৩ এএম

আসিফের গানের মডেল হচ্ছেন ছাত্র আন্দোলনে আলোচনায় আসা সিঁথি

এই বছরের জুলাই আগস্টের ঘটনা। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের দেশ উত্তাল। ওই সময় দেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী।

ওই সময় এক সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন শিক্ষার্থী ফারজানা সিঁথি। শুধু তাই নয় সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে বিভিন্ন ভূমিকায়। ওই তর্ক থেকে বিভিন্ন বিষয়ে ভাইরাল হয়েছিলেন সিঁথি।

 

এবার তাকে নিয়ে নতুন খবর এলো।

তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী।

 

গানের কথাগুলো এমন- ‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।

 

গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর গণমাধ্যমকে বলেন, ‘মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।

ফেমাস হিন্দী গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট। গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।’

 

তিনি বলেন, ‘নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।’