NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

হ্যালোইন পার্টিতে শিশুকে কামড় দিলেন বাইডেন!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ এএম

হ্যালোইন পার্টিতে শিশুকে কামড় দিলেন বাইডেন!

প্রতি বছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোতে এই উৎসবের চল বেশ পুরনো। উৎসব ঘিরে উঠে আসে নানা আলোচনা। এবারের হ্যালোইন উৎসবে নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

 

হ্যালোইন উৎসবে হোয়াইট হাউসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নানা বয়সের মানুষ যোগ দিয়েছিলেন সেই আয়োজনে। আগতদের মধ্যে অনেক শিশুও ছিল। তেমনই একটি শিশুকে তার বাবা-মা সাজিয়েছিল মুরগির মতো করে।

মায়ের কোলে চড়ে সে এসেছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির বাসভবনে।

 

মুরগির পোশাক পরা ওই শিশুটিকে দেখে মন গলে যায় ৮১ বছর বয়সী জো বাইডেনের। সে সময় অনুষ্ঠানস্থলে বাজানো হচ্ছিল বিখ্যাত হলিউডি ছবি ‘জওস’-এর (যে ছবিতে হাঙরের বিভীষিকা তুলে ধরা হয়েছিল) থিম সং। এমন সময় মায়ের কোলে থাকা সেই শিশুর পায়ে আলতো করে ‘কামড়’ দেন মার্কিন প্রেসিডেন্ট।

তার এমন কাণ্ডে মায়ের কোলে থাকা শিশুটি খিলখিল করে হেসে ওঠে।

 

প্রেসিডেন্টের এমন আচরণে শিশুর মা একটুও বিরক্ত হননি। বরং, তাকে দেখা গেছে হাসি মুখে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে। মার্কিন প্রেসিডেন্টের এমন এক মজার মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি।