NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তুফান’


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০২:৫০ পিএম

পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তুফান’

বিগত কয়েক বছর ধরে বিদেশে নিয়মিত মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। এ ধারাবাহিকতায় পাকিস্তানে যাচ্ছে শাকিব খানের ‘তুফান’। বাংলা ভাষায় নয়, সিনেমাটি দেখা যাবে উর্দুতে। ইতিমধ্যে উর্দুতে ডাবিং হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা রায়হান রাফী।

 

এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তি পায় তুফান। এবার পাকিস্তানে মুক্তির পালা। ১ নভেম্বর দেশটিতে উর্দুতে মুক্তি পাবে ‘তুফান’।

 

 

রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

সিনেমাটি নির্মান করেছেন রায়হান রাফী।

দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে।
গত মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে তুফান।