NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

একশ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে: জাতিসংঘ


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০১:৪৬ এএম

একশ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে: জাতিসংঘ

বিশ্বে একশ দশ কোটি মানুষ তীব্র দারিদ্র্যের মধ্যে বসবাস করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে অর্ধেক মানুষের বসবাস সংঘাতময় দেশগুলোতে।

ইউএনডিপির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, নানা ধরনের দারিদ্রতার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে। এসব দেশে যেমন রয়েছে পুষ্টিহীনতা তেমনি রয়েছে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের অভাব।

 

১১২টি দেশ ও ছয়শ কোটির বেশি মানুষের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, একশ দশ কোটি মানুষ তীব্র দরিদ্র্যের মধ্যে বসবাস করছে।

ইউএনডিপির আচিম স্টেইন বলেন, সম্প্রতি সংঘাতের পরিধি বেড়েছে। এতে একদিকে যেমন হতাহত বাড়ছে তেমনি রেকর্ড সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। যার প্রভাব পড়ছে জীবন ও জীবিকায়।

 

প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৮ বছরের নিচের প্রায় ৫৮৪ মিলিয়ন মানুষ চরম দারিদ্রতায় ভুগছে।

 

তাছাড়া সংঘাতপূর্ণ দেশগুলোতে শিশু মৃত্যু হার ৮ শতাংশ। স্থিতিশীল দেশুগলোতে এই হার মাত্র এক দশমিক এক শতাংশ।

সূত্র: আল-জাজিরা