NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

লন্ডনের রাস্তায় হাঁটু গেড়ে বসে শাহরুখ, পাশে হাসিমুখে তাপসী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
লন্ডনের রাস্তায় হাঁটু গেড়ে বসে শাহরুখ, পাশে হাসিমুখে তাপসী

শত চেষ্টা করেও আটকাতে পারছেন না পরিচালক রাজ কুমার হিরানি। এই মুহূর্তে লন্ডনে হিরানি পরিচালিত ‘ডানকি’র শ্যুটিং চলছে। শাহরুখ ভক্তদের শ্যুটিং সেটের ছবি তোলা বা ভিডিও করা কোনোভাবেই থামানো যাচ্ছে না। এর আগে শাহরুখের একাধিক ছবি ফাঁস হয়েছে, আর এবার ‘ডানকি’ ছবিতে তাপসী পান্নুর লুকও সামনে চলে এলো। 

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে- লন্ডনের রাস্তায় হাঁটু গেড়ে বসে রয়েছেন শাহরুখ। তাকে দেখে বেশ বিব্রত মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা তাপসী। বুকে হাত রেখে দাঁড়িয়ে থাকা তাপসীর মুখে স্বস্তির হাসি। দুজনের পিঠে বিশাল ব্যাগ, বোঝাই যাচ্ছে কোনো জার্নিতে বেরিয়েছেন শাহরুখ-তাপসী।

এর আগে শাহরুখের একটি লুক ভাইরাল হয়েছিল সোশ্যাল সাইটে। সেখানে খুব সাদামাটা একটা শার্ট আর কালো প্যান্টে ধরা দিয়েছিলেন বাদশা। মাথায় উসকো খুসকো ঝাঁকড়া চুল। মুখে হালকা দাড়ি- ডানকিতে এমন লুকেই দেখা যাবে শাহরুখকে।
 
২০১৮ সালে শেষবার রুপালি পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এরপর থেকে দীর্ঘ অপেক্ষা শাহরুখ ভক্তদের জন্য। তবে আগামী কয়েক মাসের মধ্যেই তিনটি ছবি নিয়ে আসছেন শাহরুখ।