NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ভাইয়ের সিনেমায় নায়িকা সোনাক্ষী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৪০ এএম

>
ভাইয়ের সিনেমায় নায়িকা সোনাক্ষী

তাদের বাবা বলিউডের শক্তিমান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাবার পথ ধরে মেয়ে সোনাক্ষী সিনহা অনেক আগেই রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে।

এবার পুত্র কুশ সিনহাও নাম লেখালেন বলিউডে। তবে অভিনেতা নয়, নির্মাতা হিসেবে আসছেন তিনি। তার প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার।

তাতে দেখা গেলো সোনাক্ষী সিনহাকে। হ্যাঁ, কুশ সিনহা তার প্রথম প্রজেক্টে নায়িকা হিসেবে নিয়েছেন তার বোনকেই। ভাই-বোনের এই সিনেমা নিয়ে তাই কিছুটা আগ্রহ দর্শকমনে তৈরি হয়ে গেছে।

নিজের বোনকে সিনেমায় নেওয়া প্রসঙ্গে কুশ বলেন, ‘সোনাক্ষী প্রতিভাবান অভিনেত্রী। সবসময় দেখে আসছি, ও বেছে কাজ করে। পছন্দের কাজ ছাড়া রাজিই হয় না। এই স্ক্রিপ্টটা খুঁজে পেয়ে সোনাক্ষীকেই ডেকে দেখাই আগে। ওরও ভাল লেগে যায়। তখনই সিদ্ধান্ত নিলাম একসঙ্গে কাজ করব।’

sonakshi
সিনেমার পোস্টারে সোনাক্ষী

প্রকাশিত পোস্টারে দেখা গেছে নীল নির্জনের মায়া। রহস্যময়ী নিকিতা রূপে হাজির সোনাক্ষী। ধারণা করা হচ্ছে, হরর-রোমাঞ্চ ধাঁচের সিনেমা হতে যাচ্ছে এটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও নিকিতা পাই ফিল্মস।

প্রসঙ্গত, সোনাক্ষীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায়। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ডাবল এক্সএল’। যেখানে তার সঙ্গে আছেন হুমা কুরেশি।