NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

কাল থেকে চলবে মেট্রো রেল


খবর   প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৪, ০৯:৩৯ এএম

কাল থেকে চলবে মেট্রো রেল

ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে আবারো নিয়মিত শিডিউলে চলবে মেট্রো রেল।

মেট্রো রেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছে।

লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

 

তিনি আরো জানান, আজ শনিবার (২৪ আগস্ট) চূড়ান্ত ট্রায়াল দেওয়া হবে। আশা করা যায় আর কোনো ত্রুটি ধরা পড়বে না।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার থেকেই মেট্রো রেল নিয়মিত চলবে।

 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

এতে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা বলা হলেও, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটিরও কম বলা হচ্ছে।