NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

জুটি বাঁধলেন নিরব ও পূজা


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪১ এএম

>
জুটি বাঁধলেন নিরব ও পূজা

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক-নায়িকা নিরব হোসেন ও পূজা চেরি। দুজনেই ছোট পর্দা হয়ে বড় পর্দায় পা রেখেছেন। সিনেমাও করছেন নিয়মিত। তবে কখনো একসঙ্গে কাজ করা হয়নি এই নায়ক-নায়িকার। এবার হলো।

দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ ৭ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২২’ ও ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দাদা-২০২২’। আর এই আয়োজনে মডেল হিসেবে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নিরব ও পূজা।

এ প্রসঙ্গে নিরব বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে বহুবার বিশ্বরঙের মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে পূজার সঙ্গে এটাই প্রথমবার। ভালো লাগছে। আশা করছি ভালো কিছুই হবে।’

পূজা বলেন, ‘বিশ্বরঙ আমার পছন্দের একটি ব্র্যান্ড। বিপ্লব সাহা দাদার কাছ থেকে সবসময় আদর-স্নেহ পেয়েছি। তার প্রতিষ্ঠানের জন্য নায়ক নিরব ভাইয়ের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা দারুণ।’

বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, ৭ম ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি ও দাদা’ প্রতিযোগিতায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সের ও ধর্মের মেয়ে-ছেলেরা অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য সদ্য তোলা ফোর আর সাইজের ৩ কপি ছবিসহ (ফুল, মিড লং ও ফুল লেংথ) নিকটবর্তী বিশ্বরঙের শোরুম থেকে ফরম পূরণ করে জমা দিতে হবে। শোরুম থেকে চেকইনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ছবি ও ভিডিও পাঠানো যাবে ১৬ আগস্ট পর্যন্ত।