NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নিউইয়র্কে আশা গ্রুপ সিইও আকাশ রহমানের বাবা প্রয়াত শামসুর এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালন


খবর   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৪, ০৬:১৪ এএম

নিউইয়র্কে আশা গ্রুপ সিইও আকাশ রহমানের বাবা প্রয়াত শামসুর এর ১৪তম মৃত্যুবার্ষিকী পালন

নিইউয়র্কে আশা গ্রুপ অব কোম্পানীজ’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আকাশ রহমানের প্রয়াত বাবা শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান মিয়ার ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। মাহফিলে শামসুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া মাহফিলে নিইউয়র্কের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার ও সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি এবং প্রকাশক আকাশ রহমান তার বাবা প্রয়াত শামসুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তিনি এ সময় কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা যখন মারা যান তখন তিনি আমাকে বলে গেছেন, বাবা তুমি কখনো কারো ক্ষতি করো না। আল্লাহও তোমার কোনো বিপদ দেবেন না। তিনি তার বাবার জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা কারো ক্ষতি করবেন না। আল্লাহও আপনাদের ক্ষতি করবেন না। মা-বাবাকে কষ্ট দেবেন না।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপের চেয়ারম্যান এশা রহমান, জেনারেল ম্যানেজার মো. বোরহানুস সুলতান, এসিস্ট্যান্ট ম্যানেজার মনজুরুল আলম, সিনিয়র কোর্ডিনেটর মোহাম্মদ আসিফ আলম খান, মোহাম্মদ মাহফুজুল হোক চৌধুরী, ডে কেয়ার ডিরেক্টর তানভীর আহমেদ, এসএম ফরমান হোসাইন আশরাফ, মোহাম্মদ কাশেমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ।