NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল, যা বলছে কর্তৃপক্ষ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:১৩ এএম

শনিবার চালু হচ্ছে না মেট্রো রেল, যা বলছে কর্তৃপক্ষ

আগামী শনিবার থেকে মেট্রো রেল ফের চালু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় ওই দিন মেট্রো রেল চালু হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১১ আগস্ট মেট্রো রেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে মেট্রো চালুর নির্দেশনা দিয়েছিল সরকার। কিন্তু অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।

এ অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল ফের চালু করা সম্ভব হচ্ছে না বলে ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

এদিকে ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কর্মীদের একটি অংশ বেতন-ভাতা বৃদ্ধিসহ ৬ দাবিতে কর্মবিরতিতে থাকায় শনিবার থেকে মেট্রো রেল চালু করা সম্ভব হচ্ছে না।