NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সংঘর্ষের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করলেন কোটাবিরোধীরা


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৪, ১২:২৮ এএম

সংঘর্ষের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করলেন কোটাবিরোধীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও হামলার মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কোটাবিরোধীরা। সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

তারা জানান, হামলা ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

 


 

সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজকে পরিকল্পিতভাবে বহিরাগত এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে হামলা করে? সরকার সহিংসভাবে এই আন্দোলনকে দমন করতে চাইছে।’ 
এ সময় তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সারা দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান জানান।