NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৯:৫০ এএম

বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানালেন টিউলিপ সিদ্দিক

টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যে সংসদ সদস্য হলেন টিউলিপ সিদ্দিক। বঙ্গবন্ধুর নাতিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি হওয়াতে ব্রিটেনের রাজনীতিতে ও তাকে ঘিরে মানুষের আগ্রহ ব্যাপক। এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম ছিল না। 

এবারের ফলাফল ঘোষণার পর, জয়ের প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক বলেন, ‘সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।

আপনাদের দোয়ায় আমি এই নিয়ে চতুর্থবার নির্বাচিত হলাম। আমাদের বাংলাদেশি কমিউনিটি আমাকে সবসময় সাহায্য ও সমর্থন করে। আমি খুবই কৃতজ্ঞ, এইবারও ওনারা আমাকে সমর্থন করেছেন।’

 

আরও পড়ুন

যুক্তরাজ্যের নির্বাচনে আবারও জয়ের মুকুট ৪ বঙ্গকন্যার

যুক্তরাজ্যের নির্বাচনে আবারও জয়ের মুকুট ৪ বঙ্গকন্যার

 

টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন থেকে নির্বাচনে জয়ী হন।

পরের দফায় ২০১৭ সালের নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হন। এরপর নির্ধারিত সময়ের তিন বছর আগেই ২০১৯ সালের শেষে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হয়। তাতে কনজারভেটিভ পার্টির জনি লুককে ১৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারান টিউলিপ।

 

উত্তর-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামসকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন।

 

ফলাফলে দেখা যায়, টিউলিপ সিদ্দীক ২৩ হাজার ৪৩২ ভোট  পেয়ে বিজয়ী হয়েছেন।যা মোট ভোটের ৪৮.৩ শতাংশ।  নিকটতম প্রতিদ্বন্দ্বী ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট।

শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন।

টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তার।

 

টিউলিপ বিভিন্ন সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেছেন। ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন তিনি। ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।