NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মারা গেলেন পাকিস্তানের লম্বা মানুষ জিয়া রশিদ


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৭:২৮ পিএম

মারা গেলেন পাকিস্তানের লম্বা মানুষ জিয়া রশিদ

পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ জিয়া রশিদ (৩০) মারা গেছেন। মঙ্গলবার (২ জুলাই) ভেহারিতে দীর্ঘস্থায়ী অসুস্থতার পরে মারা যান তিনি। পাকিস্তানী সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর বয়সে তিনি পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ হয়েছিলেন।

পরে ২০ বছর বয়সে হাঁটুতে ব্যাথা পাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে হাঁটু সম্পর্কিত রোগে ভোগেন।

 

তারপর থেকে জিয়া নিজের সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি। সরকারের পক্ষ থেকেও তার যত্ন নেওয়া হয়নি। সময়ের সাথে সাথে তার অসুস্থতা আরও বেড়ে যায় বলে জানায় জিও নিউজ।

 

গত বছর জিয়া সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যান। এটি তার ব্যথাকে আরো বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তিনি এই রোগের সঙ্গে লড়াই করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১৮ সালের ডিসেম্বরে এপিপির সঙ্গে এক সাক্ষাৎকারে জিয়া জানান, তিনি শারীরিক সুস্থতা ও আত্মরক্ষা নিশ্চিত করার প্রশিক্ষণ নিচ্ছেন।

তিনি দাবি করেছিলেন যে তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি এবং তিনি বিশ্বের দ্বিতীয় লম্বা মানুষ।

 

জিয়া জানিয়েছিলেন, তিনি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি আরো পড়াশোনা চালিয়ে যেতে চান বলেও জানান। তবে আর্থিক ও যাতায়াতের সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছিলনা।

সে সময় উন্নত জীবনযাপনের জন্য আর্থিকভাবে সহায়তা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন তিনি।