NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

কারাবন্দির সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার যৌন সম্পর্ক, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ১০:৩৫ এএম

কারাবন্দির সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার যৌন সম্পর্ক, ভিডিও ভাইরাল

এক কারাবন্দির সঙ্গে যৌনতার অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক নারী পুলিশ কর্মকর্তা। অনলাইনে ওই ভিডিও ভাইরাল হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ নামের একটি জেলে।

 

সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সোশ্যালে ভাইরাল হয় লিন্ডা দে সৌসা অ্যাবরিউ (৩০) নামে ওই নারী পুলিশ কর্মকর্তার যৌনতার ভিডিও। এতে দেখা যায়, কারাগারের এক কয়েদির সঙ্গে পুলিশের পোশাকেই যৌনতায় লিপ্ত হয়েছেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসায় বিব্রত প্রশাসন।

লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের এক পুলিশ কর্মকর্তা বলেন, জেল কর্মকর্তাদের এমন ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরই মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। স্ক্যান্ডেল প্রকাশ্যে আসার পর অভিযুক্ত চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলেও জানা গেছে।

 

এইচএমপি ওয়ান্ডওর্থ জেল নির্মাণ করা হয়েছিল ১৮৫১ সালে। সেই সময় অল্প কয়েদির জন্য এই জেল নির্মাণ করা হলেও বর্তমানে ১৬৩ শতাংশ বেশি কয়েদি রয়েছে এখানে। প্রায় দেড় হাজারের বেশি কয়েদি থাকায় সেখানে প্রায়ই বিভিন্ন ঘটনা ঘটে। তবে জেলে পুলিশ কর্মীর সংখ্যাও অনেক কম।

কারাবন্দিদের মধ্যে ব্যাপক সহিংসতা, পোকামাকড়ের উৎপাতের মতো সমস্যা রয়েছে।

এ ক্ষেত্রে এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।