NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

১৪ বছর আগের চেয়ে ভালো অবস্থানে আছে যুক্তরাজ্য- ঋষি সুনাক


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৭:২৮ পিএম

১৪ বছর আগের চেয়ে ভালো অবস্থানে আছে যুক্তরাজ্য- ঋষি সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজ দল কনজারভেটিভ পার্টির শাসনামলের প্রশংসা করে বলেছেন, ১৪ বছর আগের চেয়ে ভালো অবস্থানে আছে যুক্তরাজ্য। আগামী ৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনের চার দিন আগে গতকাল রবিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

২০১০ সাল থেকে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছে সুনাকের দল। গত ১৪ বছরে নিজ দলের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে সুনাক বলেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যার অন্যতম কারণ করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ।

বিবিসির লরা কুয়েনসবার্গকে দেওয়া সাক্ষাৎকারে সুনাক বলেন, ‘২০১০ সালের চেয়ে যুক্তরাজ্য এখন বসবাসের জন্য ভালো জায়গা। অবশ্যই আমি বুঝতে পারি, গত কয়েক বছর সবার জন্য কঠিন ছিল। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে সবার খরচ বেড়েছে।’

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন সঠিক পথে রয়েছি।

কর কমানোর সম্ভাব্যতার কারণে মানুষের আর্থিক নিরাপত্তা বাড়বে।’ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসায় যুক্তরাজ্য আন্তর্জাতিক অবস্থান হারিয়েছে কি না, এই প্রশ্নের জবাবে সুনাক বলেন, ‘আমাদের সঙ্গে কাজ করতে লোকজন লাইনে দাঁড়িয়ে আছে। আমি এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটি পুরোপুরি ভুল।

 

মূল্যস্ফীতি প্রসঙ্গে সুনাকের ভাষ্য, ‘মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে গেলে পরিস্থিতি খুবই খারাপ হয়, যা আমরা গত এক দশকে দেখেছি। যখন খরচ দ্বিগুণ হয়ে যায়, তখন সবাই সমস্যায় পড়ে। তাই জনগণকে আর্থিক নিরাপত্তা দিতে আমি কঠোর পরিশ্রম করছি।’

নিজ দলের প্রচারণার প্রশংসা করে সুনাক বলেন, ‘লেবার সরকার সবার ওপর অতিরিক্ত করারোপ করবে। আমরা বিষয়টি প্রচারাভিযানে গুরুত্ব দিচ্ছি।

’ আগামী শুক্রবার প্রধানমন্ত্রী থাকছেন কি না, এমন প্রশ্নে সুনাক হ্যাঁসূচক উত্তর দেন।