NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০৫:৫৭ এএম

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস পিএলসি ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে। দীর্ঘ দুই মাস আট দিন পর চালু হলো এই সেবা।

শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ।


 

সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে গত ২০ এপ্রিল ক্যাবল কেটে যাওয়ার এতদিন বন্ধ ছিল সীমিউই-৫ কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের দ্রুত গতির ইন্টারনেট সেবা।

 

 

মির্জা কামাল আহম্মদ জানান, সীমিউই-৫ সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার সিমিউই-৪ এর  মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেয়া হয়েছিল। সীমিউই-৪ থেকে আগামি দু এক দিনের মধ্যে সীমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে। ফলে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে।