NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

প্রেসিডেন্টের ওপর কালো জাদু করার অভিযোগ, মন্ত্রী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ১০:৩৪ এএম

প্রেসিডেন্টের ওপর কালো জাদু করার অভিযোগ, মন্ত্রী গ্রেপ্তার

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম ফাতিমাত শামনাজ আলি সালিম। 

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজ আলী সেলিমসহ আরো দুজনকে গত রবিবার রাজধানী মালে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ আরো জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের  হেফাজতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য পুলিশ বিষয়টি স্বীকার না করলেও অস্বীকারও করছে না।