NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০৩:০০ পিএম

২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

ইরানে আগামী শুক্রবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ছয়জন প্রার্থী লড়ছেন। চলতি বছরের মে মাসে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় দেশটিতে নির্ধারিত সময়ের এক বছর আগেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন আমিরহোসেন গাজিজাদে হাসেমি, সাঈদ জালিলি, মাসৌদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মদি, মোহাম্মদ বাগের গালিবাফ ও আলিরেজা জাকানি। নাক, কান, গলার সার্জন আমিরহোসেন গাজিজাদে হাসেমি (৫৩) নির্বাচনে প্রার্থী হয়েছেন।

 

ইরানের রক্ষণশীল আদর্শের রাজনীতিবিদ তিনি। এর আগে তিনি চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব সামলেছেন। সর্বশেষ তিনি প্রেসিডেন্ট রাইসির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন। আরেক প্রার্থী সাঈদ জালিলি (৫৮) এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য।

 

এর আগে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন এবং চার বছরের জন্য ইরানের পারমাণবিক মধ্যস্থতাকারী দলের নেতৃত্বও দিয়েছেন। তিনি এর আগে দুবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন এবং ২০২১ সালের নির্বাচনে তিনি ইব্রাহিম রাইসির পক্ষে সমর্থন জানিয়ে সরে দাঁড়ান। হার্ট সার্জারি বিশেষজ্ঞ মাসৌদ পেজেশকিয়ান (৬৯) নির্বাচনে লড়ছেন। তিনি পাঁচবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চার বছর স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।

 

নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মোস্তফা পুরমোহাম্মদি (৬৫)। তিনি একজন ধর্মগুরু। তিনি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সময়ে বিচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেক প্রার্থী মোহাম্মদ বাগের গালিবাফ (৬২) গত চার বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তিনবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে দুবার হেরে গেছেন এবং ২০২১ সালে ইব্রাহিম রাইসির পক্ষে অবস্থান নিয়ে প্রার্থিতা
প্রত্যাহার করেন।

 

এ ছাড়া নির্বাচনের প্রার্থী আলিরেজা জাকানি (৫৯) গত তিন বছর তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।