NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইউক্রেন যুদ্ধের দায় নিয়ে মন্তব্য করে বিপদে ব্রিটিশ রাজনীতিক


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৪, ০৮:১৪ পিএম

ইউক্রেন যুদ্ধের দায় নিয়ে মন্তব্য করে বিপদে ব্রিটিশ রাজনীতিক

পশ্চিমারা ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোকে পূর্ব দিকে সম্প্রসারণের মাধ্যমে ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে উসকানি দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ। এই মন্তব্যের জেরে গতকাল শনিবার যুক্তরাজ্য ও ইইউর নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ব্রিটিশ রাজনীতিক।

গত শুক্রবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইজেল ফারাজ বলেন, ‘আমরা (পশ্চিমা) এই যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) উসকে দিয়েছি। অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভুলে এই যুদ্ধ শুরু হয়েছে।

 

তিনি এ-ও বলেন, ‘ইইউ ও ন্যাটোর সম্প্রসারণের সুযোগ নিয়ে পুতিন রুশ জনগণকে বোঝাতে পেরেছেন—তারা (পশ্চিমারা) আবারও আমাদের (রাশিয়া) দিকে আসছে।’

ফারাজের এই মন্তব্য ভালোভাবে নেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল তিনি বলেছেন, ফারাজের দাবি সম্পূর্ণ ভুল এবং তাঁর বক্তব্য অনিচ্ছাকৃতভাবে পুতিনকে সহযোগিতার শামিল।

সুনাক বলেন, ‘এ ধরনের বক্তব্য ব্রিটেন ও আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য বিপজ্জনক এবং পুতিনকে আরো উৎসাহী করবে।

’ 
ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ফারাজ সাতবার প্রতিদ্বন্দ্বিতা করেও ওয়েস্টমিনস্টারে জয় পাননি। আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পূর্ব ইংল্যান্ডের ক্ল্যাকটন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বর্তমানে তাঁর দল প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর পেছনে- অর্থাৎ তৃতীয় স্থানে অবস্থান করছে। দলটি মাত্র কয়েকটি আসনে জিততে পারে বলে অনুমান করা হচ্ছে।