NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

তীব্র তাপপ্রবাহের মধ্যে এ বছর ৫৫০ হজযাত্রীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১২:৪৬ পিএম

তীব্র তাপপ্রবাহের মধ্যে এ বছর ৫৫০ হজযাত্রীর মৃত্যু

শেষ হয়েছে এ বছরের হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তীব্র তাপপ্রবাহের মধ্যেই শুরু হয় হজ। ফলে চলতি মৌসুমে অন্তত ৫৫০ হজযাত্রীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহতদের মধ্যে ৩২৩ জনই মিশরীয়, যাদের অধিকাংশই তাপপ্রবাহজনিত কারণে মারা গেছেন।

 

এছাড়া জর্ডানের মারা গেছেন ৬০ জন। যদিও এর আগে দেশটির ৪১ নাগরিকের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

সংবাদমাধ্যম এএফপির হিসাব অনুযায়ী, বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫০ ছাড়িয়েছে।

 

গত বছর হজ মৌসুমে বিভিন্ন দেশের ২৪০ জন মারা যান। তাদের মধ্যে অধিকাংশই ছিল ইন্দোনেশিয়ার নাগরিক।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকায় তাপমাত্রা ৫১ ডিগ্রি ছাড়িয়ে যায়।

 

সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ বছর ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছে। যার মধ্যে ১৬ লাখই বিদেশি নাগরিক।