NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গ্রিক দ্বীপে ব্রিটিশ উপস্থাপক মোসলির লাশের সন্ধান


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৫ পিএম

গ্রিক দ্বীপে ব্রিটিশ উপস্থাপক মোসলির লাশের সন্ধান

গ্রিক দ্বীপ সিমিতে টিভি ও রেডিও উপস্থাপক ডা. মাইকেল মোসলির লাশের সন্ধান পাওয়া গেছে। রবিবার (৯ জুন) সকালে আগিয়া মেরিনা উপকূলে লাশটি পাওয়া গেছে। পেডি গ্রামের আশেপাশে মোসলেকে শেষ দেখা গিয়েছিল।

এজিওস নিকোলাওস সৈকত হাঁটতে গিয়ে বুধবার নিখোঁজ হন ৬৭ বছর বয়সী এই উপস্থাপক।

তার মরদেহ এখনও আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি।

 

সিমির মেয়র এলেফথেরিওস পাপাকালোডৌকা বলেন, ক্যামেরা দিয়ে খোঁজ করছিলেন উদ্ধারকর্মীরা। উপকূলে একটি লাশটি পাওয়া গেছে।

একটি পুলিশ সূত্র বিবিসি নিউজকে জানিয়েছে, কয়েক দিন আগে মারা যাওয়া একটি মরদেহ পাওয়া গেছে।

সেখানে একটি ছাতাও ছিল। 

 

আগিয়া মেরিনা বার ম্যানেজার ইলিয়াস সাভারিস বলেন, ‘কর্মীরা আমাকে ডেকে বলেন, দূরে কিছু একটা দেখা যাচ্ছে। পরীক্ষা করতে পারেন। তাই সেখানে গিয়ে শরীরের মতো কিছু দেখতে পেলাম।

 

স্থানীয় সময় প্রায় সাড়ে এগারোটায় হাঁটার জন্য আগিওস নিকোলাওস সমুদ্র সৈকত যান মোসলে। তারপর প্রথম নিখোঁজ হওয়ার খবর যায়। পরে তার স্ত্রী তাকে নিখোঁজ বলে জানান।

লন্ডনে মেডিসিন ওপর পড়াশোনা করেন মোসলে। তারপর গত দুই দশক ধরে উপস্থাপক, তথ্যচিত্র নির্মাতা, সাংবাদিক ও লেখক হিসেবে কাজ করছেন।

তাকে নিয়মিতভাবে বিবিসি ওয়ানের দ্য ওয়ান শো এবং আইটিভির দিস মর্নিং-এ দেখা গেছে। এছাড়া ডেইলি মেইলের একজন কলামিস্ট ছিলেন তিনি।