NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

এক হালি গানে ঈদ কাটালেন কোনাল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৮ এএম

>
এক হালি গানে ঈদ কাটালেন কোনাল

দেশের সংগীতাঙ্গনে স্বপ্নের মতো আবির্ভাব সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের। ২০০৯ সালে ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে তার যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে তিনি হয়ে উঠেন এই অঙ্গনের নির্ভরতার প্রতীক। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও কিংবা মঞ্চ সব মাধ্যমেই এখন ব্যস্ত এই গায়িকা।

এবারের কোরবানি ঈদে ৪টি নাটকে একটি করে গান করেছিলেন কোনাল। এগুলোর একটি হলো মহিদুল মহিম পরিচালিত ‘দরদ’ নাটকের ‘একটাই আকাশ’। গানটির কথা, সুর ও সংগীতায়াজন করেছেন আভরাল সাহির। এতে কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠও দিয়েছেন তিনি। মুশফিক আর ফারহান ও তানজিন তিশার চমৎকার অভিনয় গানটিকে দিয়েছে ভিন্নমাত্রা। রোববার (২৪ জুলাই) ইউটিউবে আলাদাভাবে প্রকাশ করা হয়েছে গানটি।

একই নির্মাতা এবং সুরকার-সংগীত পরিচালকের সঙ্গে ‘হারানো সংবাদ’ নাটকের গানে কণ্ঠ দেন কোনাল। সেটির শিরোনাম ‘একটা দিন একটা রাত’। কোনাল-আভরালের দ্বৈত গানটির সঙ্গে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।

মাহমুদ মাহিনের ‘ডিয়ার লাভ’ নাটকে ‘তোকে ছাড়া’ গানটিতেও জুটি হয়ে কণ্ঠ দেন কোনাল-আভরাল। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।

এছাড়া রাফাত মজুমদার রিংকুর পরিচালায় ‘ওয়েডিং ডায়েরি’ নাটকে ‘পারবো না’ শিরোনামে গানে কণ্ঠ দেন কোনাল। সুর-সংগীতায়োজনের পাশাপাশি গানটিতে তার সঙ্গে কণ্ঠ দেন শাহরিয়ার আলম মার্সেল। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এই নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা ও তৌসিফ মাহবুব।

কোনাল বলেন, ‘বর্তমানে ঈদে সবচেয়ে বেশি প্রচার হচ্ছে নাটক। এসব নাটকের গল্পের সঙ্গে মিল রেখে গান ব্যবহার করা হয়। ফলে নানান বৈচিত্রের গান হচ্ছে। এই গানগুলোতে কণ্ঠ দিতে গিয়ে মজার সব অভিজ্ঞতা হয়েছে। গানগুলো জন্য ভালো সাড়াও পাচ্ছি।’