NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গভূষণ পাচ্ছেন দেব


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৬ এএম

>
বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গভূষণ পাচ্ছেন দেব

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার বঙ্গভূষণ পাচ্ছেন অভিনেতা ও সংসদ সদস্য দেব। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য তাকে এ বছর বঙ্গভূষণ পুরস্কারে সম্মানীত করা হচ্ছে। আজ এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে। 

এ মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব। সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে  তিনি একজন সফল প্রযোজকও। গত কয়েক বছর ধরে তার প্রোডাকশন হাউজ থেকে একের পর এক হিট ছবি উপহার পেয়েছে বাংলা সিনেমার দর্শক।

গত বছর এক সঙ্গে মুক্তি পেয়েছিল অভিনেতা দেবের গোলন্দাজ এবং প্রযোজক দেবের হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী। এখনও পাইপলাইনে রয়েছে একাধিক সিনেমা।  

১৭ বছর আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অগ্নিশপথ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় পা রাখেন দেব। বক্স অফিসে তেমন ভালো কিছু না করতে পারলেও রবি কিনাগি পরিচালিত দ্বিতীয় ছবি আই লাভ ইউ-তে দর্শকদের নজরে পড়েন দেব। এরপর ১৪ মাস মুম্বাইয়ে প্রশিক্ষণ নেন। ফিরে এসে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ছবিতে সাড়া ফেলে দেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেবকে।

মূল ধারার ছবির সঙ্গে আরশি নগর, চাঁদের পাহাড়, জুলফিকার ছবিতেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দেব। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচন জেতেন দেব। ২০১৯-এও জয়লাভ করেন তিনি।