NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করলেন দেব


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৪, ১০:৩১ পিএম

লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করলেন দেব

বিকাল ৪টা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব (দীপক অধিকারী)। লোকসভা নির্বাচনে হ্যাটট্রিক করেছেন তিনি।

দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে দেব লেখেন, ‘গ্র্যাটিটিউড’। এর বাংলা হলো ‘কৃতজ্ঞতা’।

সম্ভবত ঘাটালের সাধারণ মানুষ ও দলের কর্মী-সমর্থকদের উদ্দেশেই এ কথা লিখেছেন তিনি।

 

২০১৪ ও ২০১৯ সালে পর পর দুইবার ঘাটাল থেকে জিতেছেন দেব। দেবের বিরুদ্ধে নির্বাচন করছেন হিরণ চট্টোপাধ্যায়। অভিনয় থেকে রাজনীতি, দুই ক্ষেত্রেই দেব-হিরণের সম্পর্ক কারও অজানা নয়।

সেটাই কাজে লাগানোর চেষ্টা করে পদ্মশিবির। কিন্তু সেই চেষ্টা যে বিফলে গেল, তা মোটামুটি পরিষ্কার। আপাতত পার্শ্বচরিত্র হয়েই থেকে গেলেন হিরণ।

 

দেব ও হিরণ দু’জনেরই স্বতন্ত্র ভাবমূর্তি রয়েছে সিনেমার জগতে।

কিন্তু রাজনীতির ময়দানে তাদের জায়গা বদলে গেছে। এই তারকার লড়াইয়ে শেষমেশ দেবেই আস্থা রাখলেন ঘাটালের মানুষ। ঘাটালে ৫২ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন দেব। হিরণ পেয়েছেন ৪০ শতাংশের মতো।