NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় যুদ্ধ আরও ৭ মাস চলতে পারে, তীব্র লড়াই রাফায়


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৪, ০৯:৪৬ এএম

গাজায় যুদ্ধ আরও ৭ মাস চলতে পারে, তীব্র লড়াই রাফায়

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে রাফায়। সেখানে দুই পক্ষের মধ্যে চলছে তীব্র লড়াই। এরই মধ্য গাজার দক্ষিণের শহরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাংক। আকাশ থেকে ফেলা হচ্ছে বোমা। ফলে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বাড়ছে নাটকীয়ভাবে।

ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও মিসর সীমান্তের করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে। এটি ফিলাডেলফিয়া করিডোর নামে পরিচিত। বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা শুরু হলেও রাফায় স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।

 

এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি বলেছেন, হামাসের শক্তি ধ্বংসের জন্য গাজার যুদ্ধ আরও সাত মাস স্থায়ী হতে পারে।

বিজ্ঞাপন

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের অব্যাহত ভয়াবহ হামলায় ৩৬ হাজার ১৭১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮১ হাজার ৪২০ জন।

এদিকে গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তাদের ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি।

 

এরদোয়ান বলেন, নীরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পাইরিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকারপ্রধানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি।