NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়ালো


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০২:১৮ পিএম

গাজায় নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়ালো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২৬ মে) এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৬৬টি সংঘর্ষ হয়েছ ও মোট নিহতের সংখ্যা ৩৬ হাজার ৫০ জনে পৌঁছেছে। তাছা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৮১ হাজার ২৬ জন গাজাবাসী আহত হয়েছে।

 

এমন পরিস্থিতিতে হামাসের কর্মকর্তা ওসমান হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ এ ধরনের আলোচানার কারণে দখলদার বাহিনী আগ্রাসন চালানোর জন্য আরও বেশি সময় পাচ্ছে।

এদিকে বিশ্বজুড়েই ইসরায়েলের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। কারণ আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে অব্যাহতভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 

এর আগে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে।

 

শুক্রবার (২৪ মে) ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। কিন্তু সেই আদেশের তোয়াক্কা-ই করছে না নেতানিয়াহু প্রশাসন।