NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মুম্বাই বিমানবন্দর-তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি !


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০২:১৯ পিএম

মুম্বাই বিমানবন্দর-তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি !

ভারতের মুম্বাই শহরের তাজ হোটেল ও ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। সোমবার (২৭) মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে এই হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাজ হোটেল ও মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন। হুমকি প্রদানকারী এও দাবি করেন যে দুটি জায়গাতেই বোমা রেখে আসা হয়েছে।

 

‘খবর পেয়েই দ্রুত তল্লাশি অভিযানে নামে পুলিশ। কিন্তু অভিযানে সন্দেহজনক বা বোমাসদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি। আতঙ্ক বা অস্থিরতা তৈরির জন্যই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, যে নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটির অবস্থান আগ্রাতে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

 

এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারার অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পাশাপাশি হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত চলছে।