NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন , বাইডেন-ট্রাম্পের বাকযুদ্ধ


খবর   প্রকাশিত:  ১৯ মে, ২০২৪, ১০:৪৯ পিএম

ট্রাম্পের মস্তিষ্ক বিকৃত, গণতন্ত্রের জন্য হুমকি বাইডেন , বাইডেন-ট্রাম্পের বাকযুদ্ধ

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ দেখা গেলো। শনিবার (১৮ মে) জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন বলেন, ট্রাম্প একজন ‘বিকৃত মস্তিষ্কের’ মানুষ। অন্যদিকে, রোববার টেক্সাসের ডালাসের একটি অনুষ্ঠানে বাইডেনকে জটিল ও মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে দাবি করেন ট্রাম্প। 

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শক্তিশালী ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ)’ অনুমোদন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার হাজার হাজার এনআরএ সদস্যের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হলেন বাইডেন। এই ডেমোক্র্যাট নেতার মধ্যে ভালো কিছু নেই।

 

এদিকে, জর্জিয়ার একটি অনুষ্ঠানে জো বাইডেন বলেন, আমাদের গণতন্ত্র ঠিক পথেই রয়েছে। ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, আমার প্রতিপক্ষ কোনোভাবেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত নয়। তিনি এরই মধ্যে হেরে গেছেন। ট্রাম্প কেবল ২০২০ সালে হেরে যাওয়ার কষ্টেই আচ্ছন্ন নন, আসন্ন নির্বাচনেও পরাজয়ের ভয়ে রয়েছেন।

 

বাইডেন আর বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিতে নয়, প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াচ্ছেন। আমরা তাকে প্রেসিডেন্ট হতে দিতে পারি না। ট্রাম্প ক্ষমতায় এলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আমাদেরই জিততে হবে ও তা আমার জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্য।