NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

এ বছর এলএনজি আমদানিতে রেকর্ড করতে পারে চীন


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ০৯:৩২ এএম

এ বছর এলএনজি আমদানিতে রেকর্ড করতে পারে চীন

২০২৪ সালে এলএনজি আমদানিতে রেকর্ড করতে পারে চীন। বুধবার (১৫ মে) চীনের তেল-গ্যাস কোম্পানি পেট্রোচায়নার একজন কর্মকর্তা এ পূর্বাভাস দিয়েছেন।

পেট্রোচায়না ইন্টারন্যাশনালের এলএনজি ও নতুন এনার্জির গ্লোবাল হেড ঝাং ইয়াওয়ু ব্যাংককে একটি শিল্প সম্মেলনে বলেন, চলতি বছর চীন ৭০ থেকে ৮০ মিলিয়ন মেট্রিকটন এলনজি আমদানি করতে পারে। কারণ শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে এর চাহিদা বেড়েছে।

 

চীনের কাস্টমস এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটি ৭১ দশমিক ২ মিলিয়ন মেট্রিকটন এলএনজি আমদানি করে। সে হিসেবে এ বছর এক্ষেত্রে চীনের আমদানি বাড়তে পারে ৯ থেকে ১২ শতাংশ।

 

ঝাং ইয়াওয়ু বলেন, চীন এর আগে ২০২১ সালে রেকর্ড ৭৮ দশমিক ৮ মিলিয়ন মেট্রিকটন এলএনজি আমদানি করে।

তিনি বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন ২০ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে। কারণ রাসায়নিক, কাগজ, স্টিল, ও সিমেন্ট শিল্পে চাহিদা বেড়েছে। তাছাড়া এখনো শীত আসেনি।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে এশিয়া স্পট এলএনজির দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থারমাল ইউনিটের ছিল আট ডলারের মতো। এ সময় এশিয়া ও ইউরোপে চাহিদা দুর্বল ছিল। কিন্তু এরপরে গরম আবহাওয়া ও সরবরাহ উদ্বেগের কারণে দাম বেড়ে ১০ ডলার হয়।