NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

টোল প্লাজায় নারীকর্মীকে চাপা দিয়ে বেরিয়ে গেলো গাড়ি, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ১০:১৮ এএম

টোল প্লাজায় নারীকর্মীকে চাপা দিয়ে বেরিয়ে গেলো গাড়ি, ভিডিও ভাইরাল

টোল দেওয়া নিয়ে তর্কের জের। এক পর্যায়ে টোল প্লাজার এক নারীকর্মীকে চাপা দিয়ে বেরিয়ে যায় গাড়িটি। সোমবার (১৩ মে) সন্ধ্যার দিকে দিল্লি-মিরাট জাতীয় সড়কের কাশী টোল প্লাজার ঘটনা এটি।

পুলিশ এরই মধ্যে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

ওই টোল প্লাজার ম্যানেজার জানিয়েছেন, ঘাতক গাড়ির চালককে টোল দিতে বলা হলে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। এর পরেই গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক নারীটোলকর্মীকে চাপা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত চালক।

কাশী টোল প্লাজার ম্যানেজার অনিল শর্মা জানিয়েছেন, দিল্লি থেকে আসা একটি গাড়ির চালক আমাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। টোল চাওয়ার পরে তা না দিয়ে আমাদের এক কর্মীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। ওই কর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।

 

এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করতে টোল বুথ থেকে পাওয়া সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।