NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

গাজায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৫২ এএম

গাজায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ছাড়িয়েছে। গত সাত মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ অঞ্চলটিতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল।

রোববার (১২ মে) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রলায় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

 

মন্ত্রণালয়টি জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৩ জন নিহত হয়েছেন। তাছাড়া যুদ্ধ শুরু পর থেকে এখন পর্যন্ত ৭৮ হাজার ৭৫৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

 

এদিকে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ গাজার রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে। সোমবার (৬ মে) স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর থেকেই অসহায় ফিলিস্তিনিরা এই শহর থেকে পালিয়ে যেতে থাকে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ৩ লাখ গাজাবাসী রাফা থেকে আল-মাওয়াসি শহরের ‘মানবিক অঞ্চলের’ দিকে চলে গেছে।

 

এর আগে শনিবার (৪ মে) ইসরায়েলের সামরিক বাহিনী পূর্ব রাফাহ ও উত্তর গাজা থেকেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।