NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ৮


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৪৭ এএম

মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ৮

মেক্সিকোতে একটি গোলাগুলির ঘটনায় ৮ জন নিহত হয়েছে। মেক্সিকো সিটি সংলগ্ন মোরোলোস রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শনিবার রাজধানীর সঙ্গে পর্যটন শহর কুয়ের্নাভাকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ের কাছে অবস্থিত হুইটজিলাক পৌরসভায় ওই হামলার ঘটনা ঘটেছে।

 

মোরেলোস প্রসিকিউটর অফিস জানিয়েছে, গোলাগুলিতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।

মোরেলোস মেক্সিকো সিটির বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় অবকাশকেন্দ্র। যদিও এটি গুয়েরেরো রাজ্যের সীমান্তে অবস্থিত। বিভিন্ন মাদকপাচারকারীদের কার্যক্রমের কারণে ওই গুয়েরেরো বেশ অশান্ত হয়ে উঠেছে।

 

গত বছরের নভেম্বরে কুয়েরনাভাকা শহরে পুলিশের সঙ্গে সন্দেহভাজন অপরাধীদের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়।

 

সরকারি পরিসংখ্যান অনুসারে, সামরিক বাহিনীর অধীনে সরকার ২০০৬ সাল থেকে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত সারা দেশে প্রায় সাড়ে চার লাখ মানুষ নিহত হয়েছে।