NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে ব্রুকলিনে বছরের প্রথম মেলা অনুষ্ঠিত হবে ১৯ মে


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৯:৪৮ এএম

নিউইয়র্কে ব্রুকলিনে বছরের প্রথম মেলা অনুষ্ঠিত হবে ১৯ মে

নিউইয়র্কে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এভিনিউতে বছরের প্রথম মেলা অনুষ্ঠিত হবে ১৯ মে রোববার। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি ও ৬৬ প্রিসিংক্ট কমিউনিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৭টায়।

মেলা উপলক্ষ্যে গত সোমবার ৬ মে জ্যাকসন হাইটসের শেফ মহল রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উদ্যোক্তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও মেলার কনভেনর শাহ নেওয়াজ। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারন সম্পাদক এস এম ফেরদৌস স্বাগত বক্তব্য প্রদান করেন। সংগঠনের সভাপতি কাজী আজম মেলার ধারাবাহিকতা ও সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এর্টনি মঈন চৌধুরী ও সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ।
বক্তারা বলেন, গত ৮ বছর ধরে কাজী আজম, ফিরোজ আহমেদ ও ফেরদৌসরা ব্রুকলিনে মেলা করে আসছেন। প্রতি বছরই তাদের মেলা সর্ববৃহৎ ও সুসংগঠিত বলে বিবেচিত হয়। মেলায় বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। প্রবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। বসবে শতাধিক স্টল। মূলধারার নির্বাচিত প্রতিনিধিরাও মেলায় উপস্থিত থাকবেন।
এ মেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ। গেষ্ট অব অনার হিসেবে থাকছেন ডা. হামিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ হানিফ ও এটর্নি মঈন চৌধুরী।
পথমেলাকে সফল করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এর আহবায়ক শাহ নেওয়াজ, চেয়ারম্যান সৈয়দ এম রেজা, প্রধান উপদেষ্টা এটর্নি মঈন চৌধুরী, চীফ কোর্ডিনেটর নুরুল আজিম, আহসান হাবিব, কো-চ্যায়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার, সাংস্কৃতিক চেয়ারম্যান মোস্তফা অনিক রাজ এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ।