NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মাঝরাতে মাতাল হয়ে পুলিশের ওপর চড়াও তিন নারী, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৪, ০৮:৫২ এএম

মাঝরাতে মাতাল হয়ে পুলিশের ওপর চড়াও তিন নারী, ভিডিও ভাইরাল

মাঝরাতে পার্টিতে গিয়ে মদ্যপ হওয়ার পর পুলিশের ওপর হামলা করেছেন তিন নারী। ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ সদস্যদের কামড় দেওয়া, এমনকি ইউনিফর্মও ছিঁড়ে ফেলেন তারা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিন নারীকে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) রাতে মুম্বাইয়ের পাশে একটি অভিজাত এলাকায় একটি বারের সামনে কিছু নারী গণ্ডগোল করছেন বলে খবর পায় পুলিশ।

 

অভিযোগ রয়েছে, বারের ভেতর অন্য ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডয়ায় জড়ালে ওই নারীদের বেরিয়ে যেতে বলা হয়েছিল।

 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশসহ কয়েকজন নিরাপত্তাকর্মীর সঙ্গে উচ্চৈস্বরে তর্ক করছেন কয়েকজন নারী। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন তারা।

এসময় একজন নারী পুলিশ কনস্টেবলের হাতে কামড় দেন এবং তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন এক নারী। আরেক কনস্টেবলের মাথায় বালতি দিয়ে আঘাত করা হয় এবং তারও হাতে কামড় দেওয়ার ঘটনা ঘটেছে।

 

হাতাহাতির সময় উত্তেজিত নারীদের থামানোর চেষ্টা করছিলেন তাদের এক বন্ধু।

 

জানা গেছে, কাব্য, অশ্বিনী এবং পুনম নামে ওই তিন নারীকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।