NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

চীনা ফার্স্ট লেডি দু’দেশের শিল্পীদের মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর জোর দেন


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:২০ এএম

চীনা ফার্স্ট লেডি দু’দেশের শিল্পীদের মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর জোর দেন

 


১০ই মে চীনের ফার্স্ট লেডি ম্যাডাম পেং লি ইউয়ান, স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) সকালে, বুদাপেস্ট প্রাসাদ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাঙ্গেরির ফার্স্ট লেডি জুজসানা নাগি। পরিদর্শনকালে তাঁরা একটি চা-চক্রে মিলিত হন।

এ সময় পেং লি ইউয়ান বলেন, হাঙ্গেরির সুন্দর চীনামাটি এবং চমৎকার সূচিকর্ম চিত্তাকর্ষক। চীনামাটি ও সূচিকর্ম চীন ও হাঙ্গেরির সভ্যতার অভিন্নতার প্রতীক। তিনি দু’দেশের শিল্পীদের মধ্যে বিনিময় ও পারস্পরিক শিক্ষার ওপর জোর দেন।

দুই ফার্স্ট লেডি বুদাপেস্ট প্রাসাদের সেন্ট স্টিফেন হলের মেরামত কাজের খোঁজখবর নেন। পেং লি ইউয়ান হাঙ্গেরিয়ান বিশেষজ্ঞদের সূক্ষ্ম কাজের প্রশংসা করেন এবং পুরাকীর্তি সংরক্ষণ ও মেরামতের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। 

সূত্র:প্রেমা-আলিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।