NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

চীন সর্বদা চীন-ইইউ সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে


স্বর্ণা: প্রকাশিত:  ২১ মে, ২০২৪, ০৩:০৩ পিএম

চীন সর্বদা চীন-ইইউ সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে

 

চীনা প্রেসিডেন্ট সি-ম্যাখোঁ-সিডেন্ট উরসুলা ফন ডার লেইন স্থানীয় সময় ৬ মে সকালে, প্যারিসের এলিসি প্রাসাদে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠকে সি চিন পিং উল্লেখ করেন যে, তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ এবং প্রেসিডেন্ট ফন ডার লেইনের সাথে আবার দেখা করতে পেরে খুবই আনন্দিত। এ বছর প্রথম দেশ হিসেবে তিনি ফ্রান্স সফর করছেন এবং আজকের ত্রিপক্ষীয় বৈঠক এ সফরের ইউরোপীয় তাৎপর্য বাড়িয়ে দিয়েছে। 

চীন সর্বদা চীন-ইইউ সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে এবং ইউরোপকে চীনা বৈশিষ্ট্যযুক্ত কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পক্ষ এবং চীনা-শৈলীর আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে। চীন-ফ্রান্স সম্পর্ক এবং চীন-ইইউ সম্পর্ক একে অপরকে উন্নীত করবে এবং একসাথে বিকাশ করবে বলে আশা করেন তিনি।

প্রেসিডেন্ট সি বলেন, বিশ্ব আজ অস্থিরতা ও পরিবর্তনের একটি নতুন যুগে প্রবেশ করেছে। বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে, চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত অংশীদারিত্বের অবস্থান মেনে চলা, সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখা, কৌশলগত যোগাযোগ গভীরতর করা, কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি করা, কৌশলগত ঐক্যমত্য গড়ে তোলা, যাতে চীন-ইইউ সম্পর্ক উন্নয়ন স্থিতিশীল ও সুষ্ঠু হতে পারে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে নতুন অবদান রাখতে পারে। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।