NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:৩৬ এএম

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক

গাজায় ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির বাণিজ্যমন্ত্রণালয় জানিয়েছে, গাজায় নিরবছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

 

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করেছেন।

 

এর আগে সীমিত পরিসরে ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল তুরস্ক। কিন্তু এবার পুরোপুরিভাবে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো এরদোয়ান প্রশাসন।

অন্যদিকে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। গাজায় চালানো ধ্বংসযজ্ঞের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত বুধবার রাজধানী বোগোতায় মে দিবসের শোভাযাত্রা শেষে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় চালানো হামলাকে গণহত্যার সঙ্গে তুলনা করেন।

 

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। ফিলিস্তিনের যদি মৃত্যু হয় তাহলে মানবতার মৃত্যু হবে। কিন্তু আমরা তা হতে দেবো না।