NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

“দেশের সকল মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ,” – নিউইয়র্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: রোকেয়া


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ০৩:৩৬ পিএম

“দেশের সকল মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ,” – নিউইয়র্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: রোকেয়া

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশনে প্রদত্ত ভাষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা বলেন- “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জনসংখ্যা ও উন্নয়ন কর্মসূচী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের (International Conference on Population and Development Programme of Action-ICPD PoA) লক্ষ্য অর্জনের মাধ্যমে সারা দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিতকরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”। ২৯ এপ্রিল শুরু হওয়া জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৭তম অধিবেশন আগামী ৩ মে শেষ হবে। ICPD PoA বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা এবং decade of action চলাকালে এজেন্ডা ২০৩০ অর্জন মূল্যায়ন ও টেকসই উন্নয়নে ICPD PoA এর ভূমিকা হলো এই বছরের জনসংখ্যা ও উন্নয়ন কমিশন অধিবেশনের থিম।
প্রদত্ত বক্তব্যে প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং কৈশোর স্বাস্থ্য কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপ ও কর্মসূচী তুলে ধরেন। এসময় তিনি বলেন “আমাদের দেশের প্রতিটি মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে ৫৫০০টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করেছি এবং ২৪/৭ পরিষেবা প্রদানের জন্য আমরা প্রতিটি কেন্দ্রে ৪ জন করে ধাত্রী নিয়োগের পরিকল্পনা করছি”। প্রতিমন্ত্রী বাংলাদেশে জাতীয় কৈশোর স্বাস্থ্যবিষয়ক কৌশলপত্র (২০১৭-২০৩০) একটি জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমাদের জনসংখ্যার ২০ শতাংশ যুবক-যুবতি যারা প্রতি বছর রিপ্রডাক্টিভ বয়সসীমায় প্রবেশ করে। আমরা বাল্যবিবাহ এবং নারী ও কন্যা শিশুদের বিরুদ্ধে সংহিসতা রোধে কাজ কাজ করে যাচ্ছি। ৬ষ্ঠ থেকে ১২তম শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ৫ মিলিয়ন মেয়েকে সরকার বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বলেওঁ তিনি অবহিত করেন। প্রতিমন্ত্রী মাতৃমৃত্যু ও জন্মহার হ্রাস, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ স্বাস্থ্য তথ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মিদের সংখ্যা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ স্বাস্থ্য খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরেন। প্রতিমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতার ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধিরও আহ্বান জানান।
মূল অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত ইউএনএফপি-এর মাতৃমৃত্যু বিষয়ক সিগনেচার সাইড ইভেন্টে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী, সেখানে তিনি দেশের প্রতিটি প্রান্তে পর্যাপ্ত ও প্রশিক্ষিত ধাত্রী নিয়োগের মাধ্যমে মাতৃমৃত্যু হ্রাসে বাংলাদেশের সাফল্য বর্ণনা করেন। এছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকা, ইউএনএফপিএ এবং পিপিডি আয়োজিত আইসিপিডি কর্মসূচী বাস্তবায়নে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্ব বিষয়ক আরেকটি সাইড ইভেন্টে অংশ গ্রহণ করেন। এইসকল আয়োজনে অংশগ্রহণের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের ভাইস মিনিস্টার ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন; ও ইউএনএফপিএ-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং নেদারল্যান্ডসের ভাইস মিনিস্টার কর্তৃক আয়োজিত আইসিপিডি-৩০ গ্লোবাল ডায়ালগ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে যোগ দেন।
উল্লেখ্য, ICPD POA-এর ৩০তম বার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ আগামী ১৫-১৬ মে ২০২৪ ঢাকায় Demographic diversity and Sustainable Development বিষয়ে একটি গ্লোবাল ডায়ালগের আয়োজন করছে।