NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ৫


খবর   প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ১২:১৪ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ৫

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় বুধবার মোট পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে একটি বোমা হামলায় দুজন নিহত হয়েছে বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন। অঞ্চলটিতে প্রায় অবিরাম রুশ বোমাবর্ষণ হয়। গভর্নর ওলেগ সিনেগুবভ জাতীয় টেলিভিশনে বলেছেন, বুধবার সকালে দুটি নির্দেশিত বায়বীয় বোমা রুশ সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জোলোচিভ শহরের কেন্দ্রস্থলে আঘাত করে।

 

তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘আমরা একজন ১১ বছর বয়সী বালকসহ দুজন নিহত এবং ছয়জন আহত বেসামরিক নাগরিকের কথা জানি।’ তিনি আরো জানান, একটি গাড়িতে ৬৭ বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি এবং ৩৮ বছর বয়সী একজন স্থানীয় নারী নিহত হয়েছেন। পার্ক করা অসংখ্য যানবাহন থেকে আগুনের কালো ধোঁয়ার ছবি পোস্ট করেছেন তিনি।

পাশাপাশি খারকিভ অঞ্চলের আরো পূর্বে কুপিয়ানস্ক শহরের কাছাকাছি রুশ গোলাবর্ষণে লেলিউকিভকা গ্রামে ৬৭ বছর বয়সী একজন নারী নিহত হয়েছেন বলেও গভর্নর জানিয়েছেন।

 

এ ছাড়া পূর্ব দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছোট শহর গিরনিকে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন বলেছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘রুশরা আজ বিকেলে শহরে আক্রমণ করেছে।’

দোনেৎস্ক অঞ্চলে নিহতদের মধ্যে একজন ৫৭ বছর বয়সী নারী এবং একজন ৬৪ বছর বয়সী পুরুষ রয়েছেন বলে ফিলাশকিন জানিয়েছেন।