NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

দুই সাহার কণ্ঠে রবীন্দ্রনাথের গান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:০৭ পিএম

>
দুই সাহার কণ্ঠে রবীন্দ্রনাথের গান

স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউজ ‘বিশ্ব রঙ’-এর কর্ণধার বিপ্লব সাহা মাঝে মধ্যে গানও করেন। দেশের কয়েকজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর সঙ্গে তার গাওয়া গান প্রশংসিতও হয়েছে।

সেই ধারাবাহিকতায় এবার রবীন্দ্রনাথের ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে’ গানটি গেয়েছেন তিনি। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা। তানপুরা স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। নতুন করে এর সংগীতায়োজন করেছেন মনি জামান।

গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘রবীন্দ্রনাথের গান আমাদের নিত্যদিনের পাথেয়। সকল কাল ও সময়ে তার গানগুলো আমাদের সঙ্গ দেয়। এখন বর্ষা চলছে। যদিও বর্ষার বারিধারা সেই অর্থে খুব একটা ঝরছে না। তবু আকাশ খানিকটা মেঘলা হলেই এই গানটি মনে দোলা দেয়। এই গান বাঙালিদের কাছে বর্ষার প্রতীক যেন। সেই ভাবনা থেকেই গানটি কণ্ঠে তুলেছি। গানটি আমার সঙ্গে গেয়েছেন সুস্মিতা সাহা। দারুণ গলা তার। আমার বিশ্বাস, বহুল প্রচলিত ও জনপ্রিয় রবীন্দ্রসংগীতটি শ্রোতাদের ভালো লাগবে।’

অন্যদিকে সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব দাদার সঙ্গে আরও একটি নতুন গান করলাম। সেটা আবার প্রিয় রবীন্দ্রসংগীত। খুব ভালো লাগছে। শ্রোতারা গানটি কীভাবে গ্রহণ করেন এখন সেটি দেখার অপেক্ষায়।’

বিপ্লব সাহা আরও জানান, শিগগিরই গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।