NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৪, ১২:১৫ পিএম

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার জোহর রাজ্য থেকে ১৩২ জন বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল শুক্রবার রাজ্যটির পাসির গুদাং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ১৩২ জন বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের ৭৪ জন অবৈধ প্রবাসীকে এই অভিযানে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিবৃতিতে বাহার উদ্দিন জানান, অভিবাসন বিভাগ ওই এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয় ব্যক্তির কাগজপত্র পরীক্ষার পর ২০৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩২ বাংলাদেশি, ৫৩ চীনা, মিয়ানমারের ১০ নাগরিক, ছয় পাকিস্তানি, তিন ইন্দোনেশীয়, দুই ভিয়েতনামি ও একজন স্থানীয় ব্যক্তি রয়েছেন। গ্রেপ্তারকৃত সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে রয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মালয় অভিবাসন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।