NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ১১:১২ পিএম

দায়িত্বপালন স্থগিতের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

স্পেনের রাজনীতি নাটকীয় মোড় নিয়েছে। স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সরকারি দায়িত্বপালন স্থগিত করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্নীতির অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ার পর এই ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

 

স্পেনের সমাজতান্ত্রিক এই নেতা বুধবার বলেছেন, তার স্ত্রী বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মিথ্যা হলেও, তিনি সোমবার পর্যন্ত তার সরকারি সূচি বাতিল করছেন। ওই একইদিন তিনি তার রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে মিডিয়ার সামনে উপস্থিত হবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সানচেজ তার অ্যাকাউন্টে শেয়ার করা একটি চিঠিতে লিখেছেন, ‘আমাকে বিরতি দিতে হবে এবং ভাবতে হবে। এই প্রশ্নের উত্তর জানা আমার জরুরিভাবে দরকার... আমার কি সরকারের নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত নাকি এই সম্মান ত্যাগ করা উচিত।

 

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী ৪৯ বছর বয়সী বেগোনা গোমেজ নিজের অবস্থানকে ব্যবহার করে ব্যবসায়িক বিভিন্ন চুক্তিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মাদ্রিদভিত্তিক একটি আদালত বেগোনা গোমেজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিবেচনা করবে এবং তারা হয় তদন্ত চালিয়ে যাবে বা বাতিল করবে। তবে এ বিষয়ে তারা আরও কোনও তথ্য প্রদান করেনি এবং বলেছে, তদন্তটি গোপনে চলছে।