NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিচ্ছে রিয়াদ : সৌদি মন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০৯:৫১ পিএম

ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিচ্ছে রিয়াদ : সৌদি মন্ত্রী

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মধ্যে সৌদি আরব গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ভূখণ্ডে আরো সহায়তা প্রবেশের জন্য চাপ দিচ্ছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল অ্যারাবিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে এ কথা বলেছেন। গণমাধ্যমটি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তিতে অবশ্যই এ দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।

লুক্সেমবার্গে অনুষ্ঠিত প্রথম উচ্চ পর্যায়ের ইউরোপীয় ইউনিয়ন-গালফ কো-অপারেশন কাউন্সিলের নিরাপত্তা ফোরামের ফাঁকে তিনি এই বিবৃতি দেন।

 

সৌদি মন্ত্রী আরো বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করেছে। তিনি এটিকে এই অঞ্চলে শান্তি অর্জনের দিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

তিনি আল অ্যারাবিয়াকে বলেন, ‘আমরা আশা করি, অন্তত কিছু ইউরোপীয় দেশের এই পদক্ষেপ শেষ পর্যন্ত অন্যরা অনুসরণ করবে।

 

দক্ষিণ ইসরায়েলে হামাসের অনুপ্রবেশের পর ৭ অক্টোবর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েছে। সেই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গাজা উপত্যকায় একটি নির্মম সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হাতে ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও নারী।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েল এই অঞ্চলে প্রয়োজনীয় সহায়তার প্রবেশেও বাধা দিয়েছে, যার ফলে আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো থেকে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা বলছে, এতে অঞ্চলজুড়ে ব্যাপক দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।