NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বলিউড নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর, প্রাণনাশের চেষ্টা


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০৭:২৪ এএম

বলিউড নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর, প্রাণনাশের চেষ্টা

বিনোদন ডেস্ক: ফের বলিউডের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি সামাজিকমাধ্যমে এক পোস্টে এই অভিনেত্রী অভিযোগ করে লিখেছেন, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, টার্গেট করা হচ্ছে! এমনকী, প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে। তবে এতে তিনি কিছুতেই ভয় পাবেন না।

তনুশ্রী তার পোস্টে আরও লেখেন, ‘তাকে হেনস্তা করা হচ্ছে, টার্গেট করা হচ্ছে। বলিউডে কাজ পেতে দেওয়া হচ্ছে না, কাজের লোককে দিয়ে আমার খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হচ্ছে। গাড়ি ভাঙা হয়েছে দুইবার। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব আজব ঘটনা ঘটছে। ’

এই অভিনেত্রী আরো লেখেন, ‘বলিউডে এখনও মাফিয়া রাজ চলছে। তারাই এটা আমার সঙ্গে করছে আমি নিশ্চিত। তবে আমি একটুও ভয় পাচ্ছি না। ওরা যদি মনে করে, যে আমি ভয়ে আত্মহত্যা করব, তাহলে ভুল ভাবছে। আমি এতোটাও ভিতু নই। আমি মিটু কালপ্রিট এবং যে স্বেচ্ছাসেবী সংস্থার কথা ফাঁস করেছি তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তোমাদের লজ্জা হয় না!’

 

উল্লেখ্য, এক সময় বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘আশিক বনায়া আপনে’। তারপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’র পর আর তনুশ্রীর কোনো সিনেমা মুক্তি পায়নি।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।