NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩০ এএম

বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বেলজিয়াম বাংলাদেশ ফেন্ডশিপ ক্লাবের (বিবিএফসি) উদ্যোগে এন্টারপেনে প্রবাসীদের ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রত্না খান তমা। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিলা নুসরাত। যুগ্ম সম্পাদক ফারজানা আক্তার, বক্তব্য দেন বর্গেরহাট ডিস্ট্রিকের সিটি কাউন্সিলর শায়লা শারমিন, আমির আলী।

 

এ সময় উপস্থিত ছিলেন বেলজিয়াম বাংলাদেশ ফেন্ডশিপ ক্লাবের সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ দেশটির বিভিন্ন শহরে বসবাসরত সর্বস্তরের বাংলাদেশিরা ঈদ পুনর্মিলনীতে সপরিবারে অংশগ্রহণ করেন।

 

বহুদিন পর সবাই একত্রিত হওয়ায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশের। সবাইকে দেখা যায় বেশ খোশমেজাজে। হই-হুল্লোড়, গল্প, আড্ডা ছাড়াও কমিউনিটির অনেক সমস্যা তুলে ধরে এর সমাধানের রাস্তা খুঁজে বের করতে সবাই ঐকমত্য প্রকাশ করেন। মধ্যরাত পর্যন্ত খোশগল্প ও হাসি ঠাট্টায় ঈদের আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ।

আয়োজকরা জানান, পরিবার-পরিজন ছাড়া প্রবাসে ঈদ কেবলই আনুষ্ঠানিকতা। তাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ এনে দেয়। প্রবাসী বাংলাদেশিরাও এতে মেতে ওঠেন অনাবিল আনন্দে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত এক প্রবাসী জানান, সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রবাসে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, সে জন্য এই মিলনমেলার গুরুত্ব অপরিসীম। শেষে উপস্থিত সকলের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।