NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইসরাইলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:৪০ পিএম

ইসরাইলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা শুরু করেছে ইরান। সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছুড়েছে তেহরান। এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালাল ইরান। যেগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

 

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে কয়েক ডজন ড্রোন ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান। এগুলো ইসরায়েলের দিকে ছুটে আসছে। বিমান বাহিনী ড্রোনগুলোর ওপর নজর রাখছে।

 

হ্যাগারি আরো জানিয়েছেন, ড্রোন হামলা থেকে অবকাঠামোকে বাঁচাতে জিপিএস সেবায় বিঘ্ন ঘটানো হবে এবং ড্রোনগুলো ভূপাতিত করতে কাজ শুরু করে দিয়েছে সেনাবাহিনী।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আরো জানিয়েছেন, যদি নতুন করে আরো হামলা চালানো হয় তাহলে নতুন সতর্কতার প্রয়োজন হবে এবং এটি সাধারণ মানুষকে জানানো হবে।

ইরান থেকে ড্রোনগুলো ইসরায়েলের দিকে আসলেও এখন পর্যন্ত সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেনি। জানা গেছে, যদি ড্রোনগুলো ইসরায়েলের ভেতর প্রবেশ করতে সক্ষম হয় তখন সতর্কতামূলক সাইরেন বাজানো হবে।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে ড্রোন ছোড়ার বিষয়টি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে তারা এ ব্যাপারে ইসরায়েলকে অবহিত করে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি শুরু করে ইরান।

এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান।

 

তবে প্রথম হামলায় ইসরায়েলে কতগুলো ড্রোন ছোড়া হয়েছে সে তথ্য স্পষ্ট করে জানায়নি এক্সিওস। তবে হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে জর্ডান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএসকে জানান, ইসরায়েলে হামলা চালাতে ইরান ১০০ ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।