NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যা যা করতে পারি, করব : বাইডেন


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ০৬:১৬ এএম

ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যা যা করতে পারি, করব : বাইডেন

ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে এবার ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরান হামলা করলে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় ইরানের সিনিয়র সামরিক নেতাসহ ১৩ জন নিহত হন। ইসরায়েল অবশ্য সেই হামলার দায় স্বীকার করেনি।

এ হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাশে নিয়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। তেহরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, দশ দিন আগে ইসরায়েল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর তেহরান ‘ব্যাপক আক্রমণের’ হুমকি দিচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা যা করতে পারি, সেটাই করব।

 

বাইডেন আরো বলেন, ‘যেমনটা আমি নেতানিয়াহুকে বলেছি, ইরান এবং এর প্রক্সি বাহিনীগুলোর হুমকি থেকে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লোহার আবরণের মতো দৃঢ়। আমি আবারও বলছি, লোহার আবরণের মতো দৃঢ়।’

গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে লম্বা সময় ধরে আসন্ন ইরানি হামলা সম্পর্কে আলোচনা করেন জো বাইডেন। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘ঠিক কখন ও কিভাবে ইরান পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

 

বাইডেন প্রশাসন মনে করছে, ইরান কর্তৃক ইসরায়েলের ওপর সরাসরি হামলা ভয়াবহ পরিস্থিতির জন্ম দেবে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান অবস্থা আরো মারাত্মক রূপ ধারণ করতে পারে। ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকেও উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।