NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ঈদের শুভেচ্ছা বার্তায় ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ১০:৫২ পিএম

ঈদের শুভেচ্ছা বার্তায় ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‍মুসলিম বিশ্ব ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এ সময় তিনি গাজা উপত্যকায় সহিংসতা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সরবরাহে নিরাপদ করিডর খুলতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবি মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান। 

গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বাদশাহ সালমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন দেশটির মিডিয়া বিষয়ক মন্ত্রী সালমান বিন ইউসুফ আল-দুসারি। 

ঈদের বার্তায় বাদশাহ সালমান মক্কা ও মদিনায় আগত সব ওমরাহযাত্রী এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মীকে শুভেচ্ছা জানান।

সেই সঙ্গে সৌদি আরব ও বিশ্বের সব মুসলিম যেন আনন্দ ও শান্তির সঙ্গে ঈদুল ফিতর পালন করতে পারে— আল্লাহর কাছে সেই প্রার্থনাও জানান তিনি।

 

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সেই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত ৭ মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে ৩৩ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছে আরো প্রায় ৭৫ হাজার জন। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লাখ ফিলিস্তিনি।